ব্ল্যাকলিস্টে এড করার মাধ্যমে আপনি আপনার একাউন্ট থেকে কাউকে মেইল পাঠানো স্থায়ীভাবে বন্ধ করতে পারেন। কিন্তু যদি এমন হয়, কাউকে -
এরকম পরিস্থিতিতে Suppression List হলো সমাধান। Suppression List এরিয়া তে আপনি একাধিক সাপ্রেশন লিস্ট তৈরি করতে পারবেন।
ধরুন আপনার মেইল লিস্টে বেশিরভাগ মানুষ কোন বিশেষ ধর্মের অনুসারী। মেজরিটির বাইরে যারা আছেন, তাদের সংখ্যা এত কম যে, এজন আলাদা সেগমেন্ট করার মানে নেই। কিন্তু আপনি চাচ্ছেন ধর্মীয় উপলক্ষে পাঠানো মেইল মাইনরিটি রিলিজিয়নের লোকেরা যেন না পায়। এজন্য আপনি মাইনরিটি রিলিজিয়নের সাবস্ক্রাইবারদের Email এড্রেসগুলো একটা CSV ফাইলে Email কলামে এড করুন।
এরপর Suppression List এরিয়ায় এসে Create New বাটনে ক্লিক করে পরের স্ক্রিনে নাম দিয়ে Save Change বাটনে ক্লিক করে নতুন Suppresion List তৈরি করুন।
এখন আপনি সবগুলো Suppression List দেখতে পাচ্ছেন।
সদ্য তৈরি করা লিস্টের নামে ক্লিক করুন। ডানদিকে উপরে Import বাটনে ক্লিক করে CSV ফাইলটা ইমপোর্ট করুন। আপনার সাপ্রেশন লিস্ট বানানো হয়ে গেল। এখন ব্যবহারের পালা।
সাধারণ ভাবে Campaign তৈরি করুন। ২য় স্টেপে এসে নিচে ডানদিকে Show More Options বাটনে ক্লিক করুন। অনেকগুলো নতুন অপশন দেখবেন। একেবারে নিচে scroll করুন।
Campaign suppression lists হেডিংএর নিচে আপনার বানানো এক বা একাধিক Suppression List দেখতে পাবেন। যেটায় দরকার টিক দিয়ে দিন।
এবার আগের মতো Campaign এর বাকী বিষয়গুলো সম্পন্ন করে পাঠিয়ে দিন।
প্রবাহ মেইল পাঠানোর সময় Suppression লিস্টে থাকা এড্রেসগুলো বাদ দিয়ে মেইল পাঠাবে।