অনেক সময় প্রবাহের ইন্টারনাল ইমেইল বিল্ডার আপনার পছন্দের নাও হতে পারে না। সমস্যা নেই, আপনি আপনার পছন্দ মত যেকোন ইমেইল ডিজাইনার দিয়ে ইমেইল ডিজাইন করে প্রবাহ'তে সেটা ইমপোর্ট করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এটা কীভাবে করা যায়।
১। প্রথমে আপনার পছন্দ মতো কোন ডিজাইনারে ইমেইলটা ডিজাইন করুন। ডিজাইনার প্লাটফর্ম পছন্দ করার সময় এমন সফটওয়্যার বেছে নিন যারা আপনাকে ইমেইলটা এক্সপোর্ট করতে দিবে HTML ফরম্যাটে। আমাদের সাজেশানঃ Stripo
২। ডিজাইন শেষে HTML ফাইলটা ডাউনলোড করে একটা নোটপ্যাড সফটওয়ারে ওপেন করুন। পুরোটা কপি করুন।
৩। প্রবাহ'তে ক্যাম্পেইন তৈরি করে দরকারি তথ্য দিয়ে ৩য় স্টেপে যান যেখানে ইমেইলটা মূলত ডিজাইন করা হয়। ক্লাসিক এডিটর দেখাবে। সেখানে Source বাটনে ক্লিক করুন এবং অল্প যেই কয়েকলাইন কোড দেখবেন সেটা মুছে দিন। আপনার কপি করা কোড পেস্ট করে দিন। আবার source বাটনে ক্লিক করুন। এখন আপনার ডিজাইন ভিজুয়ালি দেখতে পাবেন।
৪। সতর্কতার সাথে আপনার ডিজাইনে দরকারি এডিট করুন। ম্যান্ডেটরি ট্যাগ [UNSUBSCRIBE_URL] ও [COMPANY_FULL_ADDRESS] পছন্দ মতো জায়গায় বসিয়ে দিন। এটা না দিলে পরের স্টেপে যেতে পারবেন না।
৫। নিচে Save content বাটনে ক্লিক করে পরিবর্তনগুলো সেইভ করুন
৬। উপরের Test template বাটনে ক্লিক করে আপনার ইমেইল লিখে দিন। এরপর ইমেইলে যাওয়া ডিজাইন ভালমতো চেক করুন সব ঠিক আছে কি না। দেখার বিষয় হলো, সব লিংক কাজ করে কি না, সব ইমেজ ঠিকমতো লোড হয় কি না।
এবার আপনার Save and Next করে পরের স্টেপে আপনার মেইল পাঠিয়ে দিন।
পুরো ব্যাপারটার একটা ছোট ভিডিও এখানে পাবেন