প্রবাহ (Probaho) DNS কনফিগারেশন গাইড

প্রবাহ প্ল্যাটফর্মে আপনার Sending Domain যুক্ত করার পর, ইমেল ডেলিভারি নিশ্চিত করতে এবং ক্যাম্পেইনে আপনার নিজস্ব ব্র্যান্ড নাম ব্যবহার করতে কিছু DNS রেকর্ড সেটআপ করতে হবে।

এই রেকর্ডগুলো আপনার প্রবাহ ড্যাশবোর্ডের Sending Domains সেকশনে দেখতে পারবেন।

DNS রেকর্ডগুলো কোথায় পাবেন?

প্রথমে প্রবাহ ড্যাশবোর্ডে লগইন করুন।

এরপর:

Sending Domains → আপনার ডোমেইন সিলেক্ট করুন

সেখানে আপনি প্রয়োজনীয় DNS রেকর্ডগুলো দেখতে পাবেন, যেগুলো আপনার ডোমেইন DNS provider-এ (যেমন: cPanel, Cloudflare, Namecheap, GoDaddy ইত্যাদি) যোগ করতে হবে।

DKIM এবং Tracking CNAME রেকর্ড সেটআপ

আপনার ইমেলের নিরাপত্তা (DKIM Signing) এবং Link Tracking এ ব্র্যান্ডিং করার জন্য নিচের CNAME রেকর্ডগুলো যোগ করুন।

Name / HostTypeValue / Target
probaho._domainkeyCNAMEdkim1.probaho.net
probaho2._domainkeyCNAMEdkim2.probaho.net
probahoCNAMEproxy.probaho.net

এখানে probaho এবং probaho2 হলো DKIM selector।

probaho → proxy.probaho.net রেকর্ডটি ইমেইলের click tracking-এর Branding করার জন্য ব্যবহৃত হয়।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • অনেক DNS provider স্বয়ংক্রিয়ভাবে DNS record এর সাথে আপনার মূল ডোমেইন যোগ করে দেয়।
    তাই শুধুমাত্র probaho বা probaho._domainkey লিখলেই হবে।
  • যদি আপনি Cloudflare ব্যবহার করেন, তাহলে CNAME রেকর্ডগুলোর Proxy Status অবশ্যই DNS Only (ধূসর মেঘ) রাখতে হবে।

৩. SPF এবং DMARC (TXT রেকর্ড)

আপনার ইমেল যেন স্প্যামে না গিয়ে ইনবক্সে পৌঁছায়, সেজন্য SPF এবং DMARC রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

SPF রেকর্ড

যদি আপনার ডোমেইনে আগে থেকেই SPF রেকর্ড থাকে, তাহলে নতুন SPF রেকর্ড তৈরি না করে বিদ্যমান SPF রেকর্ডের মধ্যে include:_spf.probaho.net যুক্ত করুন।

উদাহরণ:

v=spf1 include:_spf.google.com include:_spf.probaho.net ~all

যদি কোনো SPF রেকর্ড না থাকে, তাহলে এই TXT রেকর্ডটি যোগ করুন:

v=spf1 include:_spf.probaho.net ~all

⚠️ একই ডোমেইনে একাধিক SPF TXT রেকর্ড রাখবেন না।

SPF রেকর্ড সেটাপ ঠিক মতে হলো কি না সেটা এখানে চেক করুন।

DMARC রেকর্ড

DMARC রিপোর্ট পাওয়ার জন্য নিচের TXT রেকর্ডটি যোগ করুন:

Host / NameTypeValue
_dmarcTXTv=DMARC1; p=none; rua=mailto:postmaster@probaho.net

উপরের value সেকশানে rua এর ভ্যালুতে postmaster@probaho.net সেট করা হয়েছে। এখানে আপনার মেইল দিন, অথবা চাইলে আমাদের মেইলও রেখে দিতে পারেন। DMARC রিপোর্টে কোন সমস্যা পেলে আমরা আপনাকে জানিয়ে দিব।

জনপ্রিয় DNS প্ল্যাটফর্মে সেটআপ করার নিয়ম

cPanel ব্যবহারকারীদের জন্য

১. cPanel-এ লগইন করুন
২. Zone Editor-এ যান
৩. আপনার ডোমেইনের পাশে থাকা Manage বাটনে ক্লিক করুন
৪. Add Record ব্যবহার করে একে একে রেকর্ডগুলো যোগ করুন

Cloudflare ব্যবহারকারীদের জন্য

১. Cloudflare ড্যাশবোর্ডে লগইন করুন
২. DNS সেকশনে যান
৩. রেকর্ডগুলো যোগ করুন
৪. CNAME রেকর্ডগুলোর ক্ষেত্রে Proxy Status অবশ্যই DNS Only রাখুন

প্রবাহ'তে ডোমেইন ভেরিফাই করা

সব DNS রেকর্ড সেভ করার পর:

১. পুনরায় প্রবাহ ড্যাশবোর্ডে ফিরে যান
২. Sending Domains সেকশনে যান
৩. আপনার ডোমেইনের উপর ক্লিক করে পরের পেইজে থাকা থাকা “Verify DNS Records” বাটনে ক্লিক করুন

রেকর্ডগুলো সঠিকভাবে সেটআপ হয়ে থাকলে স্ট্যাটাস Verified দেখাবে।

⚠️ DNS পরিবর্তন সারা বিশ্বে আপডেট হতে সাধারণত ৩০ মিনিট থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। তাই সাথে সাথে ভেরিফাই না হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।

⚠️ Cloudflare এর ক্ষেত্রে Proxy status অবশ্যই DNS only করে দিবেন (হিন্টঃ ধুসর মেঘের আইকন)

৬. অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য

  • SPF, DKIM এবং DMARC — এই তিনটি সঠিকভাবে সেটআপ থাকলে ইমেল deliverability উল্লেখযোগ্যভাবে উন্নত হয়।
  • ভুল DNS কনফিগারেশনের কারণে ইমেল spam folder-এ যেতে পারে অথবা reject হতে পারে।
  • যদি আপনার ডোমেইনে আগে থেকেই Google Workspace, Zoho Mail, Microsoft 365 বা অন্য mail provider ব্যবহৃত হয়, তাহলে DNS পরিবর্তনের সময় সতর্ক থাকুন।

কোনো ধাপে সমস্যা হলে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।

Last Updated on : May 16, 2026