ধরুন, আপনার একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি দুটি কোর্স বিক্রি করেন—"ফ্রি ট্রায়াল কোর্স" এবং "পেইড মাস্টারক্লাস কোর্স"।
কোনো ভিজিটর প্রথমে আপনার "ফ্রি ট্রায়াল কোর্স" এনরোল করলেন, তখন আপনার CRM বা অর্ডারিং সিস্টেম কাস্টমারকে (অনুমতির ভিত্তিতে) একটা লিস্টে যুক্ত করলেন। এরপর থেকে তিনি নিয়মিত ট্রায়াল ক্লাসের বিভিন্ন দিক নিয়ে ইমেইল পাচ্ছেন। এছাড়া তাকে পেইড ক্লাসের উপকারিতাও জানানো হচ্ছে অটোরেসপন্ডারের মাধ্যমে
কয়েকদিন পর তিনি সিদ্ধান্ত নিলেন আপনার "পেইড মাস্টারক্লাস কোর্স"-এ ভর্তি হবেন এবং আপনার সিস্টেম তাকে পেইড কোর্সের লিস্টে যুক্ওত করে দিল।
সমস্যা: এখন যদি তিনি একই সাথে দুটি লিস্টেই যুক্ত থাকেন, তবে আপনার ইমেইল অটোমেশন সিস্টেম থেকে তিনি একদিকে যেমন পাবেন পেইড ক্লাসের ইমেইল, অন্যদিকে ফ্রি ট্রায়ালের ইমেইলও পেতে থাকবেন। এতে তিনি বিরক্ত হতে পারেন এবং আপনার প্ল্যাটফর্মের পেশাদারিত্ব ক্ষুণ্ণ হতে পারে।
সমাধান:প্রবাহ (Probaho)-এর Subscriber Actions ফিচার ব্যবহার করে আপনি সেট করে দিতে পারেন: "কেউ যখন 'পেইড মাস্টারক্লাস' লিস্টে সাবস্ক্রাইব করবেন, তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তাঁকে 'ফ্রি ট্রায়াল' লিস্ট থেকে আনসাবস্ক্রাইব করে দেবে।"
এর ফলে আপনাকে ম্যানুয়ালি কাউকে লিস্ট থেকে বাদ দিতে হবে না; পুরো প্রক্রিয়াটি অটোমেশনের মাধ্যমে Probaho ব্যাকএন্ডে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।
স্ক্রিনশটে দেখানো Subscriber Actions মূলত কোনো একটি নির্দিষ্ট লিস্টের নতুন সাবস্ক্রাইবার যোগ বা বাদ দেয়ার সময় অন্যান্য লিস্টগুলোর আচরণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করার একটা উপায়।
১. মূল ফিচারসমূহ:
Actions when subscribe (সাবস্ক্রাইব করার যা করা হবে): আপনি বর্তমানে যে লিস্টের সেটিংসে আছেন, সেটয় কোনো সাবস্ক্রাইবার নতুন করে যুক্ত হওয়ার সাথে সাথে তাঁকে অন্যান্য কোন কোন লিস্ট থেকে বাদ দেওয়া (Unsubscribe করা) হবে—তা এখান থেকে নির্ধারণ করা যায়।
Actions when unsubscribe (আনসাবস্ক্রাইব করার সময় যা করা হবে): কোনো সাবস্ক্রাইবার যদি এই মূল লিস্টটি থেকে নিজেকে সরিয়ে নেন (Unsubscribe করেন), তবে সিস্টেম তাঁকে অন্য কোন কোন লিস্ট থেকেও স্বয়ংক্রিয়ভাবে বাদ দিয়ে দেবে—তা এই ট্যাব থেকে সেট করা হয়।
২. স্ক্রিনশটের অপশনগুলো যেভাবে কাজ করে:
List Selection (লিস্ট নির্বাচন): আপনার ড্যাশবোর্ডে তৈরি করা অন্যান্য লিস্টগুলো (যেমন: Test List 1, Test List 2, Test List 3) এখানে প্রদর্শিত হয়। আপনি চাইলে নির্দিষ্ট কোনো লিস্ট অথবা Select all ক্লিক করে সব লিস্ট নির্বাচন করে দিতে পারেন।
Silent Unsubscribe (নীরব আনসাবস্ক্রিপশন): অন্য যেকোনো লিস্ট থেকে যখন কোনো সাবস্ক্রাইবারকে অটোমেশনের মাধ্যমে বাদ দেওয়া হয়, তখন গ্রাহকের কাছে কোনো বাড়তি আনসাবস্ক্রিপশন ইমেইল বা নোটিফিকেশন যায় না। এটি সম্পূর্ণ নীরবে ব্যাকগ্রাউন্ডে কাজ করে।
কেন এটি আপনার ইমেইল মার্কেটিংয়ের 'প্রবাহ' ঠিক রাখতে জরুরি?
ডুপ্লিকেট ইমেইল রোধ: একই সাবস্ক্রাইবার একাধিক তালিকায় থাকলে একই বার্তা বা অফার বারবার পাঠানো বন্ধ হয়।
গ্রাহকের জন্য স্মুদ এক্সপেরিয়েন্স: কাস্টমার যখন একটি ধাপ (যেমন: ফ্রি ট্রায়াল) পার করে পরবর্তী ধাপে (যেমন: পেইড মেম্বারশিপ) যান, তখন তাঁর ইমেইল প্রবাহও প্রাসঙ্গিক থাকে, এবং অপ্রয়োজনীয় মেইল তিনি পাবেন না।
তালিকার গুণগত মান নিশ্চিতকরণ: ডেটাবেজ পরিষ্কার ও সতেজ থাকে, যা ইমেইল ডেলিভারিবিলিটি (Inbox Rate) বাড়াতে সহায়তা করে।