একাধিক List এ Unsubscribe রিকোয়েস্ট ব্যবস্থাপনা

কেইস স্টাডি

ধরুন, আপনার প্রবাহ অ্যাকাউন্টে ৩টি সাবস্ক্রাইবার তালিকা (Subscriber List) আছে। একজন Email Subscriber আপনার ১ম লিস্ট থেকে Unsubscribe করেছেন, কিন্তু তাঁর ইমেইলটি অন্য ২টিতেও থেকে যেতে পারে।

এছাড়া ভবিষ্যতে নতুন কোন লিস্ট তার Email আবারো যুক্ত হয়ে যেতে পারে। এতে তিনি অনাকাংখিত ভাবে আপনার মেইল পেতে থাকবেন যেটা আপনি বা সাবস্ক্রাইবার চান না।

সমাধান

  • Sync Unsubscribe অপশন ব্যবহার করা এবং
  • প্রোফাইলে Enable Default Suppression এ টিক দেয়া।

Sync Unsubscribes ব্যবহার করলে প্রবাহ স্বয়ংক্রিয়ভাবে:

  • সব তালিকায় থাকা Unsubscribed ইমেইলগুলো খুঁজে বের করে।
  • ইমেইলগুলোকে "unsubscribed" নামের Suppression List-এ যোগ করে।
  • সংশ্লিষ্ট গ্রাহককে (Subscriber) অ্যাকাউন্টের সব লিস্টে Disabled করে দেয়।

Sync করার আগে প্রয়োজনীয় প্রস্তুতি

  • আপনার অ্যাকাউন্টে "unsubscribed" নামে একটি Suppression List তৈরি করা থাকতে হবে।
  • তৈরি না থাকলে: Lists → Suppression lists-এ গিয়ে Create New বাটনে ক্লিক করে নতুন Suppression list তৈরি করুন।

সাপ্রেশন লিস্ট এর নাম অবশ্যই unsubscribed হওয়া দরকার।
আপনার প্রবাহ একাউন্টে Suppression List ফীচারটি দেখতে না পেলে আমাদের সাথে যোগাযোগ করুন

Sync করার ধাপে ধাপে পদ্ধতি

  1. আপনার প্রবাহ Customer Account-এ লগইন করুন।
  2. বাম পাশের মেনু থেকে Lists → Sync Unsubscribes নির্বাচন করুন।
  3. এই স্ক্রিনে অপশনটির প্রভাব বিস্তারিত লেখা আছে। Confirm & Sync এ ক্লিক করুন
  4. প্রক্রিয়াটি সম্পন্ন হলে প্রবাহ আপনাকে দুটি তথ্য দেখাবে:
    • কয়টি Subscriber এর রেকর্ড Disabled হয়েছে।
    • কতটি নতুন ইমেইল Suppression List-এ যোগ হয়েছে।

মনে রাখবেন: একই ইমেইল একাধিক তালিকায় থাকলেও Suppression List-এ সেটি একবারই যুক্ত হবে। প্রতিবার ক্যাম্পেইন পাঠানোর আগে ১বার এই অপশনটি ব্যবহার করলে Suppression List হালনাগাদ থাকে।

Sync করার পর কী ঘটবে?

  • ক্যাম্পেইনের ক্ষেত্রে: Disabled হওয়া গ্রাহক নিজের তালিকার কোনো সাধারণ ক্যাম্পেইন পাবেন না। তবে অন্য তালিকায় তাঁর ইমেইল যদি Confirmed অবস্থায় থাকে এবং সেই ক্যাম্পেইনে Unsubscribed Suppression List ব্যবহার না করা হয়, তবে সেখানে Campaign পাবেন।
  • Transactional Mail: এই Supression তালিকাটি Transactional ইমেলের ব্লাকলিস্ট হিসেবে কাজ করে না। ট্রানজেকশনাল মেইল বন্ধ করতে ইমেইলটি আপনার একাউন্টের Lists → Email Blacklist-এ যোগ করতে হবে।
  • রিপোর্ট পরিবর্তন: Sync করার পর গ্রাহকের স্ট্যাটাস Unsubscribed থেকে Disabled হয়ে যায়, তাই List এর Statistics এ বিভিন্ন count কম দেখাবে।

Campaign এ Suppression লিস্ট ডিফল্টভাবে যোগ করতে চান?

তাহলে আপনার Profile এর Campaign ট্যাব এ গিয়ে Enable Default Suppression অপশনে চেক দিয়ে দিন।

এরপর থেকে Campaign এর Setup স্টেজে unsubscribe সাপ্রেশন লিস্টটি নিজে থেকেই টিক দেয়া থাকবে।

Screenshot
Last Updated on : November 12, 2026