আপনি যদি নিয়মিত ইমেইল ক্যাম্পেইনের পারফরম্যান্স বিশ্লেষণ করেন, তাহলে নিশ্চয়ই একটি বিষয় লক্ষ করেছেন: ইমেইল মার্কেটিংয়ের বহুল ব্যবহৃত মেট্রিক Open Rate এখন আর আগের মতো নির্ভরযোগ্য নয়।
প্রযুক্তিগত পরিবর্তন, ইমেইল প্রাইভেসি ফিচার এবং বিভিন্ন Automated Security Scanner-এর কারণে আপনার ক্যাম্পেইনের Open Rate প্রকৃত গ্রাহক আচরণের চেয়ে অনেক বেশি বা কম দেখাতে পারে।
একসময় Open Rate ছিল ইমেইল মার্কেটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পারফরম্যান্স মেট্রিক। এটি দিয়ে বোঝার চেষ্টা করা হতো কতজন গ্রাহক আপনার পাঠানো ইমেইল খুলেছেন।
কিন্তু আধুনিক ইমেইল প্রযুক্তির কিছু পরিবর্তন এই হিসাবকে জটিল করে তুলেছে।
Apple iOS 15, iPadOS 15 এবং macOS Monterey থেকে Mail Privacy Protection (MPP) চালু করে।
এই ফিচার সক্রিয় থাকলে Apple Mail ব্যবহারকারীর ইমেইলের Remote Content এবং Tracking Pixel ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করতে পারে। ব্যবহারকারী বাস্তবে ইমেইলটি খুলেছেন কি না, তার ওপর এটি নির্ভর করে না।
ফলে একজন গ্রাহক ইমেইলটি না পড়লেও আপনার রিপোর্টে সেটি Open হিসেবে গণনা হতে পারে। এতে Open Rate কৃত্রিমভাবে বেড়ে যায় এবং প্রকৃত Interested গ্রাহক কতজন সেটা বোঝা কঠিন হয়ে পড়ে।
Gmail, Yahoo/AOL, Outlook/Live/Hotmail, ProtionMail, HEY এপলের মতো একই রকম privacy protecting মেকানিজম বাস্তবায়ন করেছে।
অনেক প্রতিষ্ঠান তাদের ইমেইল নিরাপত্তার জন্য Microsoft Defender, Proofpoint, Mimecast-এর মতো Security Solution ব্যবহার করে।
এসব সিস্টেম ইনকামিং ইমেইলের ক্ষতিকর লিংক ও সন্দেহজনক কনটেন্ট পরীক্ষা করতে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন রিকোয়েস্ট পাঠায়। কোনো কোনো ক্ষেত্রে তারা ইমেইলের Tracking Pixel-ও লোড করতে পারে।
ফলে একজন গ্রাহক ইমেইলটি খোলার আগেই আপনার ক্যাম্পেইনে Open অথবা Click Activity রেকর্ড হতে পারে।
এ ধরনের কার্যক্রমকে সাধারণত Bot-Generated Opens বা Bot Clicks বলা হয়।
ইমেইল Open Tracking সাধারণত একটি অদৃশ্য 1×1 Pixel ব্যবহার করে।
গ্রাহক যখন ইমেইল খুলে Remote Images লোড করেন, তখন এই Pixel-টিও ডাউনলোড হয়। সেই Request থেকেই ইমেইলটি Open হয়েছে বলে রেকর্ড করা হয়।
কিন্তু গ্রাহক যদি তাঁর Email Client-এ Automatic Image Loading বন্ধ রাখেন, তাহলে তিনি সম্পূর্ণ ইমেইল পড়লেও Open Activity রেকর্ড নাও হতে পারে।
অর্থাৎ Open Rate শুধু অতিরিক্ত Open দেখায় না, প্রকৃত Open কমও দেখাতে পারে।
সংক্ষেপে: Open Rate এখন আর প্রকৃত গ্রাহক আচরণের নির্ভরযোগ্য প্রতিফলন নয়। তাই ক্যাম্পেইনের সাফল্য পরিমাপ করতে Click-Through Rate (CTR), Conversion Rate এবং অন্যান্য বাস্তব Engagement Metric-কে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
শুধু ইমেইল পাঠানোই যথেষ্ট নয়। আপনার ক্যাম্পেইনের পারফরম্যান্স বিশ্লেষণের জন্য প্রয়োজন যথাসম্ভব নির্ভুল Engagement Data।
এ কারণেই প্রবাহে Smart Tracking সুবিধা ব্যবহার করা হয়। এটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া Opens ও Clicks শনাক্ত করে অপ্রাসঙ্গিক Activity রিপোর্টিং থেকে বাদ দিতে সাহায্য করে।

এর প্রধান কৌশলগুলো হলো:
ইমেইল Open বা Link Click হওয়ার সময় প্রবাহ সংশ্লিষ্ট Request-এর User-Agent এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে।
পরিচিত Bot, Crawler এবং Automated Security Scanner-এর কার্যক্রম শনাক্ত হলে সেগুলোকে প্রকৃত গ্রাহকের Engagement থেকে আলাদা করা যায়।
তবে শুধু User-Agent পরীক্ষা করেই সব Bot শনাক্ত করা সম্ভব নয়। কারণ অনেক Automated System নিজেদের পরিচয় গোপন করতে পারে।
কোনো ইমেইল পাঠানোর পরপরই যদি অস্বাভাবিক Open বা Click Activity দেখা যায়, তাহলে সেটি Automated Scanner-এর কার্যক্রম হওয়ার সম্ভাবনা থাকে।
প্রবাহ Activity-র সময়, সংখ্যা এবং পুনরাবৃত্তির ধরন বিশ্লেষণ করে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতে পারে।
শুধু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে Open হয়েছে বলেই সেটিকে Bot হিসেবে চিহ্নিত করা হয় না। একাধিক Signal বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রবাহের Smart Tracking একটি বিশেষ Hidden Link এবং IP-Based Ignore List ব্যবহার করে Automated Activity শনাক্ত করতে পারে।
কোনো Scanner বা Bot-এর কার্যক্রম শনাক্ত হলে সংশ্লিষ্ট IP ভবিষ্যৎ Activity যাচাইয়ের জন্য Ignore List-এ যুক্ত হতে পারে।
এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে অস্বাভাবিক সংখ্যক Open বা Click ঘটলেও সেটি Bot Activity হিসেবে বিবেচিত হতে পারে।
এই পদ্ধতিগুলোর মাধ্যমে সাধারণ Bot Filtering-এর তুলনায় আরও কার্যকরভাবে অস্বাভাবিক Activity বাদ দেওয়া সম্ভব।
মনে রাখবেন: কোনো Bot Detection পদ্ধতিই শতভাগ নিখুঁত নয়। কিছু Automated Activity শনাক্ত না-ও হতে পারে, আবার কিছু ক্ষেত্রে প্রকৃত ব্যবহারকারীর Activity ভুলভাবে বাদ পড়তে পারে।
Open Rate-কে একমাত্র সাফল্যের মাপকাঠি হিসেবে ব্যবহার না করে নিচের মেট্রিকগুলো পর্যবেক্ষণ করুন:
বিশেষ করে CTR ও Conversion Rate আপনার ক্যাম্পেইনের কার্যকারিতা বোঝার জন্য বেশি কার্যকর। তবে Click Data-তেও Security Scanner-এর প্রভাব থাকতে পারে, তাই Bot-Filtered Click Statistics ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
ইমেইল মার্কেটিংয়ের উদ্দেশ্য শুধু গ্রাহকের Inbox-এ পৌঁছানো বা ইমেইল Open করানো নয়। আসল লক্ষ্য হলো গ্রাহকের আগ্রহ তৈরি করা এবং তাকে কাঙ্ক্ষিত পদক্ষেপ নিতে উৎসাহিত করা। এবং দীর্ঘমেয়াদে তার সাথে Trust এর সম্পর্ক তৈরি করা।