প্রবাহ-এ একসাথে অনেক সাবস্ক্রাইবার যুক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো CSV ফাইল ইমপোর্ট করা। সঠিক ফরম্যাটে ফাইল তৈরি করলে প্রবাহ স্বয়ংক্রিয়ভাবে তথ্যগুলো শনাক্ত করে লিস্টে যুক্ত করে দেয়।
প্রথমে একটি CSV ফাইল তৈরি করুন। CSV ফাইল তৈরির জন্য MS Excel, LibreCalc বা গুগল শীট ব্যবহার করতে পারেন।ফাইলের প্রথম সারিতে কলামের নাম (Header) থাকতে হবে।
উদাহরণ:
| FNAME | LNAME | |
|---|---|---|
| example@gmail.com | Rahim | Uddin |
| demo@gmail.com | Karim | Hasan |
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো — একটি Email কলাম অবশ্যই থাকতে হবে।
Email কলাম বাদে বাকী সব কলাম ঐচ্ছিক, না থাকলেও চলে।
প্রবাহ-এ লগইন করার পর:
Lists → Lists
এখানে যান এবং এক বা একাধিক লিস্ট (যদি আপনি তৈরি করে থাকেন) দেখতে পাবেন। যেই লিস্টে সাবস্ক্রাইবার যুক্ত করতে চান সেটির নামের উপর ক্লিক করে ওপেন করুন।
লিস্ট ওপেন করার পর:
Tools → Import
অপশনে ক্লিক করুন।
Import অপশনে এক বা একাধিক ইমপোর্ট মেথড দেখতে পাবেন। CSV (Live Import) এ ক্লিক করে আপনার প্রস্তুত করা CSV ফাইলটি নির্বাচন করে আপলোড করুন।
প্রবাহ ফাইলের header অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফিল্ড তৈরি বা শনাক্ত করবে। যদি CSV-তে নতুন কোনো কলাম থাকে, তাহলে সেটির জন্য নতুন custom field-ও তৈরি হতে পারে।
ফাইল আপলোড সম্পন্ন হলে Upload বাটনে ক্লিক করুন।
এরপর প্রবাহ ধীরে ধীরে আপনার সাবস্ক্রাইবারগুলো লিস্টে যুক্ত করবে।
ইমপোর্ট শেষ হওয়ার পর আপনি দেখতে পারবেন:
CSV ফাইলে অবশ্যই একটি Email কলাম থাকতে হবে, না হলে ইমপোর্ট কাজ করবে না।
প্রথম সারিতে কলামের নাম থাকতে হবে। যেমন:
Email বাদে বাকী কলামের নাম কী হবে সেটা আপনিই ঠিক করুন আপনার প্রয়োজন অনুযায়ী।
অনেক বড় CSV ফাইল ইমপোর্ট করতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দ্রুত ফাইলটি ইমপোর্ট করার ব্যবস্থা করে দিব।
পুরো প্রক্রিয়াটির ভিডিও এখানে দেখুন
এখন আপনার CSV ফাইল সফলভাবে প্রবাহ-এ ইমপোর্ট হয়েছে। এরপর আপনি এই লিস্ট ব্যবহার করে ক্যাম্পেইন, অটোমেশন বা নিউজলেটার পাঠাতে পারবেন।