নিউজলেটার কী?
নামটা শুনেছেন, কিন্তু ঠিক জানেন না? আপনি হয়তো কোনো ওয়েবসাইটে গিয়ে দেখেছেন, সেখানে লেখা আছে—“Subscribe to our Newsletter”।
কিন্তু কখনো কি ভেবেছেন, এই নিউজলেটার আসলে কী? আর মানুষ কেন এতে সাবস্ক্রাইব করে?
চলুন, সহজ করে বলি।
ধরুন, আপনার একটা অনলাইন শপ আছে। একজন কাস্টমার আপনার কাছ থেকে কিছু কিনলেন। এখন আপনি চাইছেন, নতুন কোনো প্রোডাক্ট এলে তাঁকে জানাতে, দরকারি কিছু টিপস শেয়ার করতে কিংবা বিশেষ কোনো অফারের খবর দিতে।
এসব তথ্য তাঁকে ইমেইলের মাধ্যমে নিয়মিত পাঠাতে পারেন। এই যে ইমেইলের মাধ্যমে আপনার ব্যবসার খবর, আপডেট, টিপস বা দরকারি কনটেন্ট পাঠানো—এটাই নিউজলেটারের একটি সাধারণ উদাহরণ।
আর আপনার ব্যবসার জন্য এটি কেন গুরুত্বপূর্ণ?
Facebook বা অন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই যে প্রত্যেক ফলোয়ার সেটি দেখবেন, এমন নিশ্চয়তা নেই। অন্যদিকে, যাঁরা আপনার নিউজলেটার পেতে সম্মতি দিয়েছেন, তাঁদের ইমেইলে সরাসরি প্রাসঙ্গিক তথ্য পাঠানোর সুযোগ থাকে।
তবে মনে রাখবেন, ইমেইল পাঠালেই সবাই সেটি খুলবেন বা পড়বেন, এমন নিশ্চয়তাও নেই। তাই কনটেন্ট হতে হবে পাঠকের জন্য উপকারী ও প্রাসঙ্গিক।
এবার নিশ্চয়ই নিউজলেটার সম্পর্কে একটা ধারণা পেলেন!
নিউজলেটার শুরু করতে চান?
নিউজলেটার শুরু করার কথা ভাবছেন? ইমেইল পাঠানো শুরু করার আগে একটু পরিকল্পনা করে নিলে পুরো কাজটা অনেক সহজ হয়ে যায়।
চলুন, শুরুতেই ৪টি বিষয় ঠিক করে নিই।
১. কাদের জন্য নিউজলেটার পাঠাবেন?
আপনার কাস্টমার কারা? তাঁরা কী জানতে চান, কী ধরনের সমস্যায় পড়েন? তাঁদের কথা মাথায় রেখেই কনটেন্ট তৈরি করুন।
২. তাঁরা আপনার নিউজলেটার থেকে কী পাবেন?
শুধু নিজের প্রোডাক্টের কথা বললে পাঠকের আগ্রহ ধরে রাখা কঠিন হতে পারে। এমন কিছু দিন, যেটা তাঁদের সত্যিই কাজে আসে।
৩. কী ধরনের কনটেন্ট পাঠাবেন?
৪. সপ্তাহে একবার, মাসে দুবার, নাকি মাসে একবার?
এমন একটি সময়সূচি ঠিক করুন, যেটা নিয়মিত বজায় রাখতে পারবেন এবং পাঠকের প্রত্যাশার সঙ্গেও মানানসই।
শুরুতেই সবকিছু নিখুঁত হতে হবে না। ছোট করে শুরু করুন, তারপর পাঠকের প্রতিক্রিয়া দেখে পরিকল্পনা আরও ভালো করুন।
এবার প্রশ্ন হলো, নিউজলেটার পাঠানোর জন্য সাবস্ক্রাইবার পাবেন কোথায়?
সাবস্ক্রাইবার সংগ্রহ
সাবস্ক্রাইবার লিস্ট তৈরি এবং grow করানোর সহজ কয়েকটি স্টেপ এরকমঃ
১. ওয়েবসাইটে সাবস্ক্রিপশন ফর্ম রাখুন।
আগ্রহী ভিজিটররা যেন সহজেই তাঁদের ইমেইল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন।
২. কাস্টমারের সঙ্গে যোগাযোগের সময় সুযোগ তৈরি করুন।
অর্ডার বা সাইনআপের সময় প্রাসঙ্গিকভাবে নিউজলেটারের কথা জানাতে পারেন। তবে মার্কেটিং ইমেইল পাঠানোর জন্য তাঁদের সম্মতি নিতে হবে।
৩. সাবস্ক্রাইব করার একটা কারণ দিন
যেমন—একটি helpful guide, দরকারি টিপস, বিশেষ আপডেট বা এমন কোনো রিসোর্স, যেটা আপনার অডিয়েন্সের কাজে লাগবে।
আর একটা বিষয় মনে রাখবেন—অনুমতি ছাড়া কাউকে ইমেইল পাঠানোর জন্য লিস্টে যুক্ত করবেন না। শুধু বড় লিস্ট নয়, আগ্রহী (Interested) ও সম্মত (opt in) সাবস্ক্রাইবার থাকাটাই গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন, মানুষকে শুধু সাবস্ক্রাইব করতে বললেই হবে না। তাঁরা কেন আপনার ইমেইল পেতে চাইবেন, সেটাও বোঝাতে হবে।
নিউজলেটারে কী লিখবেন?
সাবস্ক্রাইবার লিস্ট তৈরি হয়ে গেছে। এবার নিয়মিত ইমেইল পাঠানোর পালা। কিন্তু প্রতি সপ্তাহে কী লিখবেন, বুঝে উঠতে পারছেন না?
এক্ষেত্রে, সব সময় নতুন অফার বা প্রোডাক্টের কথা লিখতে হবে, এমন কোনো নিয়ম নেই। বরং সব সময় অফারের মেইল দিলেই বরং সেটা বিরক্তি সৃষ্টি করতে পারে।
আপনার নিউজলেটারে রাখতে পারেন—
১. দরকারি টিপস ও ট্রিকস
আপনার কাস্টমারদের কাজে লাগে, এমন ছোট ছোট পরামর্শ দিন।
২. Helpful গাইড বা আর্টিকেল
আপনার ওয়েবসাইটের ব্লগ, গাইড বা এমন কোনো রিসোর্স শেয়ার করুন, যেটা তাঁদের কোনো সমস্যা সমাধানে সাহায্য করতে পারে।
৩. নতুন আপডেট
নতুন প্রোডাক্ট, সার্ভিস বা ব্যবসার গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তনের খবর জানান।
৪. কাস্টমারদের সাধারণ প্রশ্নের উত্তর
যে প্রশ্নগুলো কাস্টমাররা প্রায়ই করেন, সেগুলোর উত্তর নিয়ে একটি নিউজলেটার তৈরি করতে পারেন।
৫. বিশেষ অফার বা ডিসকাউন্ট
মাঝে মাঝে নতুন অফার বা কাস্টমারদের জন্য বিশেষ সুবিধার কথাও জানাতে পারেন।
একটা ছোট্ট পরামর্শ—নিউজলেটারকে শুধু বিক্রির মাধ্যম না বানিয়ে পাঠকের জন্য উপকারী করে তুলুন। তাহলে তাঁরা আপনার ইমেইল থেকে কী পাচ্ছেন, সেটাও বুঝতে পারবেন।
নিউজলেটার কেমন Perform করলো?
নিউজলেটার তৈরি করলেন, সুন্দর করে সাজালেন, সাবস্ক্রাইবারদের পাঠিয়েও দিলেন। আসলে এখানেই শেষ নয়। ইমেইল পাঠানোর পর সেটি কেমন কাজ করছে, সেটাও একটু খেয়াল রাখা দরকার। এজন্য ক্যাম্পেইন Analytics দেখতে হয়।
এনালিটিক্সে যা দেখবেনঃ
১. কতজন ইমেইল খুলে দেখেছেন?
Open rate দেখে ধারণা পেতে পারেন, কতজন প্রাপক আপনার ইমেইল খুলেছেন। তবে মনে রাখবেন, এই মেট্রিক সব সময় নির্ভুলভাবে মানুষের পড়া বোঝায় না, কারণ জিমেইল, ইয়াহু, আউটলুক বা এপল মেইল তাদের সার্ভারেই ইমেইল ওপেন করে random ভাবে। তবে একেবারে ফেলনাও নয় এই মেট্রিক।
২. কতজন লিংকে ক্লিক করেছেন?
আপনার ইমেইলে কোনো আর্টিকেল, প্রোডাক্ট বা ওয়েবসাইটের লিংক থাকলে কতজন সেখানে ক্লিক করেছেন, তা দেখুন। যারা লিংকে ক্লিক করেছেন, তাদের আপনার প্রডাক্ট বা সেবা নিয়ে আগ্রহ আছে এটা পরিষ্কার। প্রয়োজনে এদেরকে Retarget করে আরেকটা ক্যাম্পেইন পাঠান কয়েকদিন বাদে।
৩. কতজন আনসাবস্ক্রাইব করেছেন?
আনসাবস্ক্রাইবের হার খেয়াল রাখুন। কনটেন্ট, পাঠানোর Frequency ও পাঠকের প্রত্যাশা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন আছে কি না, তা বুঝতে এটি সহায়ক হতে পারে।
৪. পরের নিউজলেটার কীভাবে আরও ভালো করবেন?
রিপোর্ট ও পাঠকের প্রতিক্রিয়া দেখে কনটেন্ট, subject line, ডিজাইন কিংবা পাঠানোর সময় নিয়ে পরীক্ষা করতে পারেন। ইমেইলের সাবজেক্ট লাইন খুবই গুরুত্বপুর্ন একটা উপাদান। এটা নিয়ে নিরীক্ষা বা experiment করুন, আপনার অডিয়েন্স কোন ধরনের সাবজেক্ট লিখলে ওপেন রেইট বাড়ে সেটা খুঁজে বের করুন।
নিউজলেটার শুরু করার পুরো যাত্রায় আপনার পাশে থাকতে পারে প্রবাহ। ইমেইল ও WhatsApp মার্কেটিং শুরু করার জন্য প্রয়োজনীয় সেবা ও পরামর্শ সম্পর্কে জানতে একটা one-to-one সেশন বুক করতে পারেন, বিনামূল্যে।
আমরা আছি আপনার-ই অপেক্ষায়!
